শেষ হলো আইসিএআইসিটি-২০২০ আন্তর্জাতিক সম্মেলন
দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের অংশ গ্রহণে শেষ হলো দুই দিনের উন্নত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন- আইসিএআইসিটি-২০২০। দুই দিন ধরে ১৮টি বৈজ্ঞানিক গবেষণার ওপর আলোচনা এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে উপস্থাপিত সেরা গবেষণা পত্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় এই সম্মেলন।
আমেরিকা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, চীন, জার্মানি, জাপান, ফ্রান্স, কোরিয়াসহ বিশ্বের ১৭ দেশ থেকে ৩৯৩টি গবেষণার মধ্য থেকে সম্মেলনে ১০৩টি গবেষণা উপস্থাপন করা হয়।
সপামনী দিনে বক্ল চেইন বিষয়ে আলোচনার এক পর্যায়ে আগামী ২৫-২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশ ব্লক চেইন অলিম্পিয়াডে অংশ নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ব্লকচেইন গবেষক খন্দকার আতিক-ই-রব্বানী।
অধ্যাপক সালেক ইসলামের সঞ্চালনায় বৈশ্বিক প্রেক্ষাপটে উদ্ভাবনী ধারণা ও নেটওয়ার্কিং এর শক্তি কাজে লাগিয়ে তরুণদের গবেষণায় মনোনিবেশের পারমর্শ দেন প্রকৌশল পেশাদারদের সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই) বাংলাদেশ সেকশনের সভাপতি অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে রবিবার রাতে সম্মেলনের সমপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও নির্বাহী পরিচালক ডঃ মোঃ রেজওয়ান খান।
পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরে কর্মরত নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাটা এনালিস্ট ফারাহ নাজিফা। আলোচক ছিলেন এনার্জিপ্যাকের সহকারী প্রকৌশলী ফারিয়া আরমিন ও বিপিডিবি সহকারী প্রকৌশলী ফারহানা রহমান জুঁই।
প্রকৌশল পেশাদারদের সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই) বাংলাদেশ সেকশনের সভাপতি অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে রবিবার রাতে সম্মেলনের সমপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও নির্বাহী পরিচালক ডঃ মোঃ রেজওয়ান খান। অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করেন অধ্যাপক এ কে এম মোজাহেদুল ইসলাম।
গবেষণা পত্র জমা দিয়ে প্রথম পুরস্কার লাভ করেন বাধন মজুমদার, এস এম তাওহিদুল ইসলাম ও মো: মশিউর রহমান।